সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ডিসেম্বরে ফাইনাল খেলা : রংপুরে ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে খেলা শুরু করে শেষ করতে পারবো না। খেলা হবে। খেলা হবে। মজাদার খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। আমরা পালাবো না। পালিয়েছে তাদের (বিএনপির) নেতা।

বুধবার (২ আগস্ট) রংপুর জেলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন আওয়ামী লীগ সভাপতি প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির একদফা খাদে পড়ে গেছে। আর পারবেন না। গোলাপবাগের গরুর হাটে একবার কোমর ভেঙে গেছে।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরো বলেন, তাদের নেতা কে? নেতা কি আছে? তারেক রহমান কি নির্বাচন করতে পারবে? এসময় সবাই সমস্বরে না না বলেন।

বক্তব্যের শেষে তারেক রহমান ও জোবায়দা রহমানের রায়ের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930