সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক ও সংলাপ নিয়ে কোনো কথা বলেননি : কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে। আজকের বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আওয়ামী লীগের বক্তব্য একটাই সেটা হলো, শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এটাই আমাদের ওয়াদা। গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের সোনালী অর্জন। নিরপেক্ষ নির্বাচন কমিশন আওয়ামী লীগই করেছে তাই গণতন্ত্রকে নিরাপদে রাখাও আমাদের দায়িত্ব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যের কোথাও তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি তুলে ধরেননি। সংলাপের বিষয়েও তিনি কোনো কথা বলেননি।

কাদের বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগে কোন চাপ নেই। আওয়ামী লীগ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

কাদের আরো বলেন, বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছরে দৃশ্যমান কোন আন্দোলন করতে পারেনি। তারেক রহমানের রায় নিয়ে বিএনপি গদবাধা বক্তব্য দিয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের নিজস্ব বিষয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930