সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মুক্তির প্রথম দিনেই রেকর্ড আয় জেলারের

বিনোদন ডেস্ক :

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত মানেই ভক্তদের ব্যাপক উন্মাদনা। ভক্তদের কথা মাথায় রেখে তাই রজনীকান্ত অভিনিত নতুন সিনেমা ‘জেলার’-এর মুক্তির দিন বৃহস্পতিবার (১০ আগস্ট)ও পর দিন শুক্রবার তামিলনাড়ু এবং কর্নাটকের স্কুল, কলেজ ও অফিসগুলো বন্ধ ঘোষণা করা হয়।

ভক্তদের উন্মাদনাতো ছিলোই, সঙ্গ পেয়েছে ছুটিও। ফলে মুক্তির প্রথম দিনেই রেকর্ড পরিমাণ আয় করেছে ছবিটি।

বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে ৫২ কোটি রুপিরো বেশি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু থেকে ২৩ কোটি রুপি, কর্ণাটক থেকে ১১ কোটি রুপি, কেরালা থেকে ৫ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ১০ কোটি রুপি এবং অন্যান্য রাজ্য থেকে ৩ কোটি রুপি আয় করেছে ছবিটি। যার মোট পরিমাণ ৫২ কোটিরও বেশি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমাগুলোর মাঝে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের সিনেমা এটি। চলতি বছর মুক্তির প্রথম দিনেই ‘জেলার’-এর থেকে বেশি আয় করেছে ‘পাঠান’ ও ‘আদিপুরুষ’ সিনেমাটি।

বক্স অফিসে প্রথম দিনে আদিপুরুষের কালেকশন ছিল ৮০ কোটিরও বেশি। পাঠানের আয় ছিল ৫৭ কোটি। জেলার রয়েছে সেই তালিকায় তিন নম্বরে।

প্রায় ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031