সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জাপার নতুন চেয়ারম্যান রওশন এরশাদ

আকাশবার্তা ডেস্ক :

অবশেষে জাতীয় পার্টির (জাপা) মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে এলো পরিবর্তন। দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় পার্টির প্যাডে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার কথা জানান রওশন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ‍মৃত্যুর পর দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার ছোট ভাই জিএম কাদের। এ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে দ্বন্দ্ব চলছিল রওশন এরশাদ ও জিএম কাদের মধ্যে।

ভারত সরকারের আমন্ত্রণে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। চিকিৎসা শেষে কিছুদিন আগে দেশে ফেরেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দেশে এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনা করেন। সেই বৈঠক নিয়ে জাপার ভেতরে বাইরে যখন নানা গুঞ্জন চলছিল তখন দেবর জিএম কাদেরকে সরিয়ে নিজেই দলের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন রওশন এরশাদ।

সংখ্যাগরিষ্ঠ কো চেয়ারম্যানদের পূর্বে নেওয়া সিদ্ধান্তের আলোকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন বলে জানা গেছে। তিনি আসন্ন দশম জাতীয় সম্মেলন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে।

রওশন এরশাদের দায়িত্ব নেওয়ার বিষয়ে জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর জাতীয় পার্টির ৪ জন কো-চেয়ারম্যান ও ২ জন প্রেসিডিয়াম সদস্য এক সভায় অংশ নেন। সেখানে দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও নাসরিন জাহান রত্না উপস্থিত ছিলেন।

কার্যবিবরণী থেকে জানা যায়, মামলা মোকদ্দমায় জাতীয় পার্টির চলমান অচলাবস্থা নিরসনে রওশন এরশাদকে উদ্যোগ নিতে আহ্বান জানানো হয় সভায়। দলের ক্রান্তিকাল মোকাবিলায় তাকে অস্থায়ী ভিত্তিতে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও মনোনীত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930