সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

খালেদা-তারেককে ছাড়াই নির্বাচনে আসতে চায় বিএনপির একাংশ

আকাশবার্তা ডেস্ক :

গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপির এমন একটি অংশ খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা যেহেতু নির্বাচন অংশ নিতে পারবে না, তাই বিএনপির নেতাকর্মীদেরকেও অংশ নিতে দিচ্ছে না। তবে গণতন্ত্রকে বিশ্বাসী করে বিএনপির এমন একাংশ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের আমি বলব- আপনারা খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর শ্যামলীর সূচনা কমিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ।

এই দিন বিকেলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকের বরাত দিয়ে নানক বলেন, জাতিসংঘ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপিকে নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।
বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার এত উন্নয়ন করেছে এই কারণে জনগণ শেখ হাসিনার পক্ষে বলেও মন্তব্য করেন নানক।

 

তিনি বলেন, সারা বিশ্বের রাষ্ট্রনায়করা শেখ হাসিনাকে এখন সম্মান করে। এত উন্নয়ন ও অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান। এই অর্জন শুধু শেখ হাসিনার একার নয়। এই অর্জন বাংলাদেশের সর্বস্তরের জনগণের। তাই বিএনপির নেতাদের বলব আপনারা আসুন, নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।

মিলাদ মাহফিলে বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এদেশে আর কোন আগস্ট ঘটাতে দেয়া হবে না। ওই খনির দল বিএনপিদের আর সেই সুযোগ দেয়া হবে না। আগামী নির্বাচনেও আমরা এগিয়ে যাব। কেউ আমাদের ঠেকাতে পারবে না। তবে জাতীয় নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হতে পারে তাই নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লায়ন এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল হক বাবু। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের এমপি সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930