মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভারতে ট্রেনে ভয়াবহ আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ আগস্ট) ভোরে মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।

ভারতের দক্ষিণ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ওই কামরাটি ব্যক্তিগত ভাবে ভাড়া নেয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশের লখনউ থেকে। ওই কামরার যাত্রীরা উত্তরপ্রদেশের লখনউ থেকে আসছিলেন। ওই কামরাতে একটি গ্যাস সিলিন্ডার ছিল। সেখান থেকেই এই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল ও ফায়াস সার্ভিসের কর্মীরা। শনিবার সকাল সোয়া ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পোড়া কামরা থেকে মৃতদেহগুলি বের করে আনা হয়। আহতদেরও তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সঙ্গীতা। তিনি জানিয়েছেন, ট্রেনের ওই কামরায় আগুন লাগার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দক্ষিণ রেলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের একটি ব্যক্তিগত কোচে আগুন লাগে। পার্টি করার উদ্দেশে ভাড়া করা কামরাটি আলাদা করে মাদুরাই স্টেশনের কাছে রাখা হয়েছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১