সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুরে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী নুর মোহাম্মদ হাওলাদার নামের এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে ওই স্কুলছাত্রী বাদি হয়ে রায়পুর মামলা দায়ের করেন। মামলায় বৃদ্ধ নুর মোহাম্মদ হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। সে চরবংশী এলাকার মৃত ফয়েজ আলী হাওলাদারের ছেলে। স্কুলছাত্রী ও বৃদ্ধ সম্পর্কে দাদা-নাতিন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ৭/৮ মাস আগে বৃদ্ধ নুর মোহাম্মদ হাওলাদারের স্ত্রী অসুস্থ থাকায় ওই স্কুলছাত্রী বৃদ্ধের বাড়ি এসে রান্নাবান্নার কাজ করে দিতেন। এরই মধ্যে একদিন সন্ধ্যায় সংসারের আরও কিছু কাজ করে দেয়ার অজুহাতে রাতে স্কুলছাত্রীকে বাড়িতে রেখে দেন। ওই রাতেই স্কুলছাত্রী নাতনিকে ধর্ষণ করে বৃদ্ধ দাদা। বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখানো হয়। স্কুলছাত্রী ভয়ে বিষয়টি কাউকে না বলে চুপ থাকে। একইভাবে সে আরও কয়েকবার তাকে ধর্ষণ করে। কয়েকদিন আগে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়। এ সময় চিকিৎসকরা পরীক্ষা করে কিশোরী স্কুলছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তার পরিবারকে জানান। ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে মামলা করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, স্কুলছাত্রী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। নুর মোহাম্মদকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একটি প্রাইভেট হাসপাতালের পরীক্ষায় ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে; তবুও শনিবার সরকারিভাবে পরীক্ষা করানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930