সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে শোক দিবস উপলক্ষে আ.লীগের আলোচনা সভা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। শনিবার (২৬ আগষ্ট) বিকেলে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন লিঠন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনুছুর আহাম্মদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ছাবির আহাম্মেদ ও শাহজাহান কামাল, জাহাঙ্গীর আলম, শেখ মজিবুর রহমান, কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. মাসুদুর রহমান মাসুদ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও সবশেষে গণভোজের আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031