মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আজ রাজধানীতে বিএনপির শোভাযাত্রা, ছাত্রলীগের সমাবেশ

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করবে দলটি। বিকেল ৩টায় শোভযাত্রাটি বের করা হবে। ঠিক একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করবে ছাত্রলীগ। সারা দেশ থেকে অন্তত ৫ লাখ শিক্ষার্থী এ সমাবেশে যোগদান করবে এমনটাই জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠন।

বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করবে সকাল থেকে। সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন জ্যেষ্ঠ নেতারা। সেখানে ফাতিহা পাঠ করা হবে।

বিকেল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বরে করা হবে। শোভাযাত্রাটি ফাকিরাপুল মোড়, নটর ডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাত্রায় অংশ নেবেন। পাশপাশি সারা দেশে দলের সব শাখা নিজ নিজ সুবিধা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ছাত্রলীগ। তারা বলছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে।

বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগের এই সমাবেশ থেকে বর্তমান প্রেক্ষাপটে তরুণদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১