বুধবার ১৭ই জুন, ২০২৬ ইং ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম

আকাশবার্তা ডেস্ক :

সন্ত্রাস নৈরাজ্য পরিহার করে সংশোধন হতে বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এরমধ্যে বিএনপি যদি সংশোধন না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙ্গে দেয়া হবে। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় কোন মুখে তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি। এবার তারা আগুন ও অস্ত্র নিয়ে আসলে সেই হাত ভেঙে দেয়া হবে। কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ। বাংলাদেশ স্বাধীন করা হয়েছে কারো নিষেধাজ্ঞাকে ভয় করার জন্য নয়। আওয়ামী লীগ কারো নিষেধাজ্ঞাকে নয়, পরোয়া করে এদেশের জনগণকে। কারো খবরদারিতে এদেশের গণতন্ত্র চলবে না।’

গোলাপ বাগের কর্মসূচির পর বিএনপির কোমর ও হাঁটু ভেঙে গেছে বলে কাদের বলেন, ‘এখন বিএনপি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উপর ভর করেছে। তাদের সব আন্দোলন সমাবেশ বৃথা হয়ে গেছে। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে, এদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না।’

দেশের মানুষকে সংকটে হতাশ না হওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শীঘ্রই সব সংকট কেটে যাবে। হতাশ হবেন না। নির্বাচনে না আসলে বিএনপি খেলার আগেই হেরে যাবে।’

তারেক রহমান নিষেধাজ্ঞায় পড়ে লন্ডনে পড়ে আছে জানিয়ে কাদের বলেন, জেমস এফ মরিয়ার্টি বিএনপির পলাতক নেতা তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দিয়েছেন। সেই নেতা এখন লন্ডনের টেমস নদীর ওপারে পড়ে আছে। আর তারা ভিসা নীতি নিয়ে বড় বড় কথা বলেন কোন মুখে?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০