রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম

স্পোর্টস ডেস্ক :

অবশেষে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দলে থাকছেন না তামিম ইকবাল। ইনজুরির কারণে তিনি পুরোপুরি ফিট না থাকায় তাকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে তামিম ইকবাল দীর্ঘদিন কোমরের ইনজুরিতে ভুগছেন। ওই ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ খেলার মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিনি। সেখানে ৪৪ রানের ইনিংস খেলে দলকে আশা দিলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান যে, কোমরের অস্বস্তি কাটেনি তার।

বিষয়টি তিনি ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টকে জানান।

বিশ্বকাপ দলে নিলেও পুরোটা খেলতে পারবেন কিএমন শঙ্কার কথাও জানান টিম ম্যানেজমেন্টকে। এরপর কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ দলে ‘আনফিট’ ক্রিকেটার নেয়ার বিষয়ে আপত্তি তোলেন।

তামিম বিশ্বকাপ দলে থাকবেন কিনা ওই সিদ্ধান্ত চূড়ান্ত করতে গত সোমবার মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় বৈঠক করেন কোচ ও অধিনায়ক। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তৃতীয় ওয়ানডে চলাকালীন বিসিবি সভাপতি পাপন বৈঠকে ডাকেন সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজাকে।

নানা পক্ষের সঙ্গে বৈঠক করে বিসিবি থেকে শেষপর্যন্ত তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না নেয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে। অল্প কিছুক্ষণের মধ্যে দল ঘোষণা হবে বলে বিসিবি তাদের সোশ্যাল মিডিয়া সাইটে জানিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১