সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সার্কভুক্ত দেশগুলোকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হবে

আকাশবার্তা ডেস্ক :

সার্কভুক্ত দেশগুলোকে আগামী দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি আলমগীর বলেন, ইইউ চিঠিতে তাদের বাজেট বরাদ্দ না হওয়ার প্রেক্ষিতে পূর্ণ টিম পাঠাতে পারছে না বলে জানিয়েছে। কিন্তু তারা ছোট পরিসরে হলেও পর্যবেক্ষক পাঠাবে। ইসির পক্ষ থেকে তাদের এ আহ্বান জানানো হয়েছে।

সাবেক এ ইসি সচিব বলেন, দ্বাদশ নির্বাচন উপলক্ষে যাতে সার্কভুক্ত দেশগুলো পর্যবেক্ষক পাঠায় সে বিষয়ে ইসি তাদেরকে আমন্ত্রণ জানবে এমন সিদ্ধান্ত হয়েছে। আমরা যথাযথ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ দেশগুলোকে দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানাবো। আশা করি সবগুলো দেশই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। এছাড়া আমেরিকাসহ আরো বেশ কিছু দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে বলে আমরা আশা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930