সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া মুসলিমাবাদ হাইস্কুলের শিক্ষার মান, পরিবেশ ও খেলার মাঠ রক্ষার দাবিতে ক্লাশ বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় খেলার মাঠ নষ্ট করে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের প্রতিবাদ জানায় বিদ্যালয়ের কোমলমতি শতশত ছাত্র-ছাত্রী।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় অভিভাবক, গ্রামের সচেতন মহল, ‘উজ্জল স্বপ্ন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন ও বিদ্যালয়ের দাতা সদস্যরা এ কর্মসূচি পালনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

পরে স্থানীয় নুরুল আমিন মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, দেলোয়ার হোসেন, আবদুল আজিম, রবিন, বিপুল, খোকন, মাসুদ, আশিকুল ইসলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আন্দোলনকারীদের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষার মান, পরিবেশ, খেলাধূলা ও বৈচিত্র নষ্ট করে একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রে বিদ্যালয় মাঠে নতুন ভবন নির্মাণের আয়োজন করা হয়। এতে গ্রামবাসীসহ অন্যরা চরমভাবে ক্ষুব্ধ হয় এবং মাঠে ভবনের নির্মাণ কাজে প্রতিরোধের ঘোষণা দেয়ায় পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা সৃষ্টি হয়।

উল্লেখ্য, সরকার সাধারণ শিক্ষার্থীদের নানা ভোগান্তি লাঘবে সম্প্রতি শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের আওতায় বিদ্যালয়ের একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রায় ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়।

কিন্তু স্থানীয়দের অভিযোগ, একটি কুচক্রি মহলের প্ররোচনায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদসহ কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে অন্যান্য ভবন নির্মাণসহ খেলার মাঠ নষ্ট করে বিদ্যালয়ের মাঠেই নতুন বরাদ্দকৃত ভবন নির্মাণের উদ্যোগ নিলে এই সংকট দেখা দেয়।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930