মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পশ্চিমা ‘আহাম্মকরা’ তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায় : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কিছু পশ্চিমা ‘আহাম্মক’ ইউক্রেন যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ দেয়ার চেষ্টা করছে।

তিনি রবিবার (১ অক্টোবর) নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ন্যাটোভুক্ত দেশগুলোতে ‘উচ্চপদস্থ আহাম্মকের’ সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। খবর: তাসনিম নিউজ ও দ্যা সানের।

ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ব্রিটিশ ও জার্মান সরকারের পক্ষ থেকে শনিবার দেয়া পৃথক বক্তব্যের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপ প্রধান মেদভেদেভ।

তিনি নবনিযুক্ত ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসকে ‘নির্বোধদের দলে নতুন সংযোজন’ বলে অভিহিত করেন।

শ্যাপস শনিবার বলেছিলেন, তিনি ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সেনাদের কিয়েভে পাঠাবেন।

দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে দিয়ে বলেন, যদি ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানো হয় তাহলে তাদেরকে ‘বৈধ টার্গেটে’ পরিণত করবে রাশিয়া।

তিনি বলেন, রাশিয়া ব্রিটিশ সেনাদেরকে ইউক্রেনের ভাড়াটে সেনা হিসেবে নয় বরং ন্যাটোর ব্রিটিশ সেনা হিসেবে গণ্য করে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ জার্মান পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান মেরি জিমেরম্যানকে ‘আরেকটি ভাঁড়’ বলে অভিহিত করেন।

জিমেরম্যান শনিবার ইউক্রেনকে দূরপাল্লার ‘টরাস’ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য বার্লিনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দেয়া হলে কিয়েভ সেগুলো দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারবে। জিমেরম্যান বলেছিলেন, টরাস ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা চালালে তা হবে আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বৈধ।

এর জবাবে মেদভেদেভ বলেন, এটি ঘটলে রাশিয়া জার্মানির সেইসব কারখানায় হামলা চালাবে যেগুলোতে টরাস ক্ষেপণাস্ত্র তৈরি হয় এবং তাও হবে আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বৈধ।

সাবেক রুশ প্রেসিডেন্ট তার টেলিগ্রাম পোস্টটি যে বাক্য দিয়ে শেষ করেন তা হচ্ছে- যাই হোক, এসব গর্দভ কার্যকরভাবে আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১