সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ওরা ভেবেছিল আমি আর জেল থেকে বের হতে পারব না

বিনোদন ডেস্ক :

ঢালিউড জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সর্বশেষ চিত্রনায়ক স্বামী শরীফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে আলোচনায় এসেছেন। এদিকে বিচ্ছেদের ইস্যুর মধ্যে একের পর এক ওয়েব সিরিজ আর চলচ্চিত্রে চুক্তি নিয়ে নিজের ছন্দে ফেরার ইঙ্গিতও দেন।

এসবের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’র ফেসবুক পেজে ৩ মিনিট ১৩ সেকেন্ডের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তার। ‘পরীমনি আনপ্লাগড’ শিরোনামের সেই সাক্ষাৎকারে পরীমনির ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে।

নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি? উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেছেন,পরীমনির নাকি তিন-চারটি জামাই আছে। আগেরও দুইটা বাচ্চা আছেসহ অনেক কিছুই।

তিনি বলেন, যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব-আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা, ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা!’

একই প্রশ্নের উত্তরের শেষাংশে পরীমনি বলেন, ‘আমি বলতে চাই, তুমি কারও অবর্তমানে তার সম্পর্কে কথা বলছ-জেলে থাকুক আর যেখানেই থাকুক, সে যদি বেঁচে থাকে, তার সঙ্গে তোমার যদি দেখা হয় বা সে সামনে আসে, তখন তুমি কী করবা? কীভাবে ডিল করবা তাকে? আবার কেউ যখন আমাকে নিয়ে ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে, তার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতেই পারে বা আমার প্রয়োজনের তাগিদে তাকে খুঁজে নেব। আমি জানি না তখন তারা কীভাবে ডিল করবে আমাকে, সেটির জন্য সবাই যেন প্রস্তুত থাকে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031