বুধবার ১৭ই জুন, ২০২৬ ইং ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

আকাশবার্তা ডেস্ক :

সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, জনসমাবেশের ঘোষণা থেকে সরকার জেনে রাখুন আপনারা আর নেই। বিএনপি ক্ষমতায় যাক এটা আমরা চাই না। আমরা চাই জনগণের অধিকার ভোট দিয়ে প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচিত করুক।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনার এখান থেকে চলে গিয়ে বসে থাকবেন না। আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে বার্তা দেন যে মানুষ জেগে উঠেছে। এই জাগরণের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে।

এরপর দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। বিএনপির এই শীর্ষ নেতা জানান, আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করবো। ওই সমাবেশ থেকে শুরু হবে সরকার পতনের মহাযাত্রা। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০