সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ফিলিস্তিনিদের জন্য সারাদেশের মসজিদে দোয়া

আকাশবার্তা ডেস্ক :

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় সারাদেশের মসজিদে রাষ্ট্রীয়ভাবে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়ায় অংশ নেন হাজারও মুসল্লি। তারা সমবেতভাবে ফিলিস্তিনে নিহতদের রুহের শান্তি ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন। জুম্মা নামাজপূর্ব আলোচনায় দলমতের ঊর্ধ্বে উঠে নির্যাতিত ফিলিস্তিনসহ পৃথিবীর সকল নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ানোর কথা বলেন খতিব।

এসময় মুসল্লিরা জানান, ইসরাইলের বর্বরতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে দুধের শিশুও এ থেকে রক্ষা পাচ্ছে না। তাদেরকে হত্যা করা হচ্ছে। আমেরিকা বরাবরই মানবতাবিরোধী। মানবাধিকারের কথা বললেও তারাই বেশি মানবাধিকার লঙ্ঘন করে।

মুসল্লিরা আরো জানায়, আমেরিকা ইসরাইলের পক্ষ নিয়েছে। আর অন্যরা কেউ নীরব থেকেছে, কেউবা আবার ইসরাইলের বিপক্ষে সরব হয়েছে। তাই পুরো মুসলিম বিশ্বকে অভিন্ন কর্মসূচি গ্রহণ করে ইসরাইলকে প্রতিহত করার আহ্বানও জানান তারা।

এমন নির্যাতন থেকে মুক্তি পেতে পৃথিবীর সকল মুসলিমদের মাঝে ঐক্য দরকার। মুসলিম উম্মাহর ঐক্য ছাড়া এমন নির্যাতন থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এসময় মুনাজাতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

উল্লেখ্য, দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930