রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

গাজায় দুই বিমান বোঝাই মানবিক সহায়তায় পাঠিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য দুটি বিমান বোঝই খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ পাঠিয়েছে রাশিয়ার জরুরী মন্ত্রণালয়।

শুক্রবার (৩ নভেম্বর) এক সাংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়টি। খবর তাস-এর।

এক মুখপাত্র জানান, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশে গাজার নাগরীকদের জন্য মানবিক সহায়তা নিয়ে দেশটির জরুরি মন্ত্রণালয়ের দুটি আইএল-৭৬ বিমান পাঠানো হয়েছে।

বিমান দুটিতে জরুরি ওষুধ ও ব্যান্ডেজিংসহ প্রায় ২৮ মেট্রিক টন ওজনের পণ্য রয়েছে। এই কার্গো বিমানটি মিশরীয় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের কাছে হস্তান্তর করা হবে, যারা এটিকে গাজায় পৌঁছে দেবে।

এর আগে মন্ত্রণালয়টি জানিয়ে ছিলো,গাজার বাসিন্দাদের জন্য ২৭ মেট্রিক টন খাদ্য সরবরাহ করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১