সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

এক্সক্লুসিভ ডেস্ক :

শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পরেন মালয়েশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইনজী চেং। পরে হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

পরে জানা যায়, একটি প্রোজেক্টের শুটিংয়ের সময় ব্রেন অ্যানিউরিজমের শিকার হয়ে মারা যান তিনি। গত ২৮ নভেম্বর মৃত্যুর বিষয়টি তারকার সোশ্যাল মিডিয়া পেজে এক বিবৃতিতে জানানো হয়েছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এক তথ্য মতে, মালয়েশিয়ান গার্ল গ্রুপ এম-গার্লসের সদস্য কুইনজী সেলাঙ্গরের দামানসারায় একটি প্রোজেক্টের শুটিংয়ের সময় মারা গেছেন।

দেশটির শিল্পী চাই জি গায়িকার মৃত্যুর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি চায়না প্রেসকে বলেন, সোশ্যাল মিডিয়া চ্যানেল স্কোয়াড সেকাওয়ানের শুটিংয়ের সময় মৃত্যু হয়েছে কুইনজীর। আমরা সকাল ৮টার দিকে দামনসারা পৌঁছেছিলাম এবং সকালের নাশতা করে সাড়ে ৮টার দিকে শুটিং শুরু করি। তখন তাকে সুস্থ মনে হয়েছিল।

শিল্পী চাই বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় পর্বের শুটিংয়ের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। তখন কুইনজী জানান যে মাথা ঘোরা এবং বমি বমি ভাব অনুভব করছেন। সে বমি করার পর সেটে উপস্থিত থাকা কর্মীরা একটি অ্যাম্বুলেন্স ডাকে। তখনও সচেতন ছিলেন কুইনজী। তখন তিনি মোবাইল ফোনে পাসকোডও দিয়েছিলেন, যাতে মেডিকেল রেকর্ডের জন্য তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করা যায়।

কুইনজীর প্রাথমিক চিকিৎসার সময় সহকর্মীরা কাছেই ছিলেন। যখন তারকা জ্ঞান হারিয়ে ফেলেন, তখনও শ্বাস নিচ্ছিলেন। তবে তার হার্ট খুব দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই তার হাত-পা ও ঠোঁট বেগুনি হয়ে যায়। অ্যাম্বুলেন্স পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছালেও তাকে আর ফেরানো যায়নি। মারা যান কুইনজী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930