মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে ডিবিতে শাহজাহান ওমর

আকাশবার্তা ডেস্ক :

সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান। ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার শাহজাহান ওমর।

ব্যারিস্টার ওমর বলেন, আমি একজন ব্যারিস্টার। নির্বাচন নিয়ে আমার ব্যক্তিগত কারণে আমি আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। বিভিন্নজন অকথ্য ভাষায় কথা বলে। মাঝে মাঝে আমার ফোনে আমাকে না পেয়ে আমার ছেলে, মেয়ে ও স্ত্রীর ফোনে ফোন দিয়ে বিরক্ত করে। মাঝে মাঝে আমি কল ব্যাক করলে কেটে দেয়। এভাবে বিরক্ত করে। এজন্য ডিবির হারুন সাহেবকে জানাতে আসলাম যে ভাই আমি সাইবার বুলিংয়ের শিকার। প্লিজ প্রোটেক্ট মি।

শাহজাহান ওমরের বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমাদের এখানে সব শ্রেণি-পেশার মানুষ আসেন। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। তেমনি একটি সমস্যা নিয়ে একজন এসেছেন। তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ দিতে এসেছেন। তিনি আমাদের কাছে যে নামগুলো দেবেন, সে অনুযায়ী তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টে যান তিনি। এসময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট অঙ্গন ত্যাগ করে শাহজাহান ওমর। বিএনপিপন্থি আইনজীবীরা তাকে বেইমান, রাজাকার বলে গালাগাল করেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।

কারাগার থেকে জামিন পেয়েই নৌকার টিকিট নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০