সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নিম্ন আদালতে গাঁজাসহ আইনজীবী আটক

আদালত প্রতিবেদক :

ঢাকার নিম্ন আদালতে এক শিক্ষানবিশ আইনজীবীকে গাঁজাসহ আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের গারদখানার সামনে টাউট উচ্ছেদ কমিটির সদস্য ইব্রাহিম খলিল ওই আইনজীবীকে আটক করেন।
আটক ব্যক্তির নাম নাসিরুদ্দিন। তিনি ঝিনাইদহের বাসিন্দা।

এ বিষয়ে নিম্ন আদালতের টাউট উচ্ছেদ কমিটির সদস্য ইব্রাহিম খলিল জানান, গত রমজানে ঈদের আগের দিন নাসিরুদ্দিনকে আটক করেছিল ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) কর্তৃপক্ষ। কিন্তু ওই দিন মানবিক কারণে তাঁকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু আজ তাঁকে মাদকসহ আটক করে ঢাকা বারের কার্যালয়ে নেয়া হয়। তাঁর কাছে তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে।

ইব্রাহিম খলিল আরো জানান, পূর্ণাঙ্গ আইনজীবী না হয়েও বিভিন্ন মক্কেলের মামলা নিয়ে কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিতেন নাসিরুদ্দিন। তিনি সব সময় গারদখানার সামনে মক্কেল ধরার জন্য দাঁড়িয়ে থাকতেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আদালত চত্বরে বসে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগ ছিল। আজ ঢাকার কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে টাউট আইনে মামলা করা হয়েছে। এরই মধ্যে তাঁকে কোতোয়ালি থানার হাজতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আটক আসামির কাছ থেকে মাদক পাওয়া গেলে অবশ্যই মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930