মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

রোজার আগে হতে পারে প্রথম ধাপের উপজেলা নির্বাচন

আকাশবার্তা ডেস্ক :

রোজা শুরুর আগে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, কমিশনের অনুমোদনক্রমে রোজা শুরু আগেই উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হতে পারে।

অশোক কুমার বলেন, উপজেলার তালিকা পেয়েছি। সেই অনুযায়ী কমিশন প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত নিলে উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। কীভাবে করবে, ধাপে ধাপে নাকি একবারে করবে, এভাবে যদি সিদ্ধান্ত দেয়, ইসি সচিবালয় প্রস্তুত আছে। রোজা শুরু হওয়ার আগে হয়তো হতে পারে।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনযোগ্য হয়েছে ৪৮৫টি, এরকম তালিকা পেয়েছি। ইনফ্যাক্ট সবই তো নির্বাচনযোগ্য, কারণ ২০১৮ সালের মার্চের দিকে নির্বাচন হয়েছিল। এসএসসি পরীক্ষা, রোজাসহ সবকিছু বিবেচনা করবো। আমাদের দেশে রোজায় নির্বাচন কম হওয়ার প্র্যাকটিস আছে। সেক্ষেত্রে হয়তো রোজার আগে হতে পারে, পরবর্তী ধাপ ঈদের পরে হতে পারে। প্রথম ধাপের ভোট হয়তো ঈদের আগে হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০