মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পিটিআই নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের আগামী সপ্তাহের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা এক সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির আসন্ন নির্বাচনকে ঘিরে জঙ্গি সহিংসতা বৃদ্ধির আশঙ্কার মধ্যেই বুধবার আফগানিস্তানের সীমান্তে উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

বাজুর জেলা পুলিশের কর্মকর্তা রশীদ খান বলেন, আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন গুলিতে নিহত রেহান জায়েব খান। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী ছিলেন বলে দাবি করেছিলেন। বাজুর জেলায় রেহান জায়েব খান ও তার চার সহযোগীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। খবর ডনের।

রশিদ খান আরো বলেন, পরে আহত অবস্থায় উদ্ধার করে রেহান জায়েব খান ও তার সহযোগীদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জায়েব। এ ছাড়া তার ৪ সহযোগীর অবস্থাও আশঙ্কাজনক।

নির্বাচনকে কেন্দ্র করে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর সমর্থনে ব্যাপক দমন অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের আগে দলটির শত শত সমর্থক, দলের সদস্য এবং ইমরান খানের প্রধান সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে কয়েক দশক ধরে পাকিস্তানের রাজনীতিতে কর্তৃত্ব চালিয়ে আসা সামরিক বাহিনী এসব অভিযোগ অস্বীকার করছে।

এ নিয়ে গত কয়েক দিনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত ওই এলাকায় পিটিআইয়ের সাথে সংশ্লিষ্ট দ্বিতীয় প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হলেন। বুধবারের হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। বাজুর জেলা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত হওয়ায় উভয়পাশে স্থানীয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১