সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কমলনগরে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া অনুষ্ঠান থেকে শিশু চুরি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া অনুষ্ঠান থেকে ৯ মাস বয়সী একটি মেয়ে শিশুকে নিয়ে পালিয়েছেন এক নারী। শিশুটির নাম মালিহা ইসলাম ওহি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার তোবারগঞ্জ ইউনিয়নের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শিশু ওহি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামের আবুধাবী প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) ওই প্রতিষ্ঠানের প্লে গ্রুপের ছাত্রী।

পুলিশসহ সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। ওহি ও মিহিকে নিয়ে তাদের মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। মিহি যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এসময় ওহিকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখতে দেন। এরমধ্যেই অপরিচিত এক নারী এসে তাকে কোলে নেন। এদিকে মিহিকে সাজানো শেষে ওহিকে খুঁজে পাচ্ছিলেন না মরিয়ম। আশপাশে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা যায়, লাল স্কার্ফ ও কালো বোরকা পরিহিত এক নারী শিশু ওহিকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে তাকে চেনা যাচ্ছে না। কেউ তাকে চেনেও না।

ওহিকে চুরির ঘটনা নিশ্চিত করে তার নানা মো. ওসমান বলেন, ‘আমার নাতনিকে চুরি করে নিয়ে গেছে এক নারী। আমরা পুলিশকে জানিয়েছি। আমি আমার নাতনিকে ফিরে পেতে চাই।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031