সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামপুরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে ৮ কিলোমিটার সড়ক জুড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হাজার হাজার মুসল্লী ও স্থানীয় এলাকাবাসী। মুফতী নাজিমুদ্দিন শামীমের (পীর সাহেব রামপুর) উদ্যোগে শুক্রবার বাদ জুমা চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

শিশু, বৃদ্ধ, যুবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে। জুমার নামাজ আদায়ের পর স্থানীয় বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ একতা সংস্থা’র ব্যানারে বিক্ষোভ শেষে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া ও মুনাজাত করেন মুফতী নাজিমুদ্দিন শামীম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930