সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক :

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় নুসরাত ফারিয়াকে। তখন তিনি অচেতন ছিলেন।

একরাত চিকিৎসা নেওয়ার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয় তার। এ কারণে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফারিয়া বাসায় নিয়ে যাওয়া হয়েছে এই অভিনত্রীকে।

নুসরাত ফারিয়ার ঘরে ফেরার বিষয়টি জানিয়েছেন তার মা ফেরদৌসি পারভীন। গণমাধ্যমে তিনি বলেন, গতকাল রাতে তাকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু শুক্রবার ডিউটি ডাক্তার নেই। দুদিন পরে সিটি স্ক্যান করতে হবে। যেহেতু ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, মেন্টালি প্রেসারে আছে তাই দুদিন পরেই সিটি স্ক্যান করবো।

গেল কয়েক মাস ধরে দিনরাত একাকার করে কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। তার মা বলেন, মূলত সে দুমাস যাবৎ মাথা যন্ত্রণায় ভুগছে। কিছুদিন আগে বাইরে চেকআপ করিয়েছিল কিন্তু তখন মাইগ্রেনে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু সে মাথা ব্যথায় ছটফট করতো। ঠিকমতো ঘুমাতে পারতো না। সে যেদিন শুটিংয়ে বেশি লাইটের সামনে কাজ করে, সেদিন তো আরও বেশি মাথা ব্যথায় ভোগে।

তিনি আরও বলেন, ঠিকমত না খাওয়া সেই সঙ্গে মাথা ব্যথার ওষুধ এবং ঘুমের ওষুধ একসঙ্গে খাওয়ায় তাকে সবকিছু একসাথে অ্যাটাক করেছে। ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবে। তাকে যারা পছন্দ করে তাদের উদ্দেশে বলতে চাই, ফারিয়ার জন্য সবাই দোয়া করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031