রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য পিঙ্কুকে নাগরিক সংবর্ধনা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এরআগে ফিতা কেটে প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন, সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় উত্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক নেতৃবৃন্দ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য পিঙ্কুকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাবু মনীন্দ্র কুমার নাথ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মেদ, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ।
এসময় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে সংবর্ধিত প্রধান অতিথি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু চন্দ্রগঞ্জে উপজেলা বাস্তবায়নসহ প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১