সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

চন্দ্রগঞ্জে বিপুল ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ১২৫০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ শামীম (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। এসময় বিজ্ঞ বিচারক আসামি শামীমকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন বড়বল্লভপুর গ্রামের মাস্টারের চায়ের দোকান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় গিয়াস উদ্দিন প্রকাশ ছোট মিয়া প্রকাশ বণমালী (৪১) নামের আরো এক মাদক কারবারি পালিয়ে যায় বলে জানায় পুলিশ। আটক মো. শামীম চন্দ্রগঞ্জ ইউপির বসুদুহিতা গ্রামের বকসি বাড়ির সোহরাব হোসেনের পুত্র।

এঘটনায় গ্রেপ্তারকৃত আসামি শামীমসহ দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে (মামলা নং-২৩, তাং-২১-০২-২৪)।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমদাদুল হক জানিয়েছেন, আসামি মোঃ শামীম একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031