সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কমলনগরে সয়াবিন ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরের চরজাঙ্গালীয়া এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে আবুল কাশেম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবুল কাশেমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এদিকে এই হত্যাকান্ডকে পরিকল্পিত হত্যা বলে দাবি করছেন, নিহতের স্বজনরা।
নিহত কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের আবু সায়েদের ছেলে। সে পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
নিহতের শশুর বাড়ির স্বজনরা জানায়. প্রায় তিন মাস আগে আবুল কাশেম হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকার আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) কাশেম তার শশুর বাড়িতে বেড়াতে আসেন। পরদিন বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে কাশেমের মরদেহ শশুর বাড়ির পাশে সয়াবিন ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
কাশেমের বাবা আবু সায়েদ জানান, মঙ্গলবার তার ছেলে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। বুধবার সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। তার ছেলেকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করে সয়াবিন ক্ষেতে ফেলে যায়। এঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন বলেন, কাশেম মঙ্গলবার তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে শ্বশুর বাড়ির পাশের একটি ফসলি ক্ষেতে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে দিয়ে রক্ত বের হচ্ছে বলেও জানান এই জনপ্রতিনিধি।
কমলনগর থানার ওসি (তদন্ত) আবদুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আবুল কাশেমেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কি কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031