সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ফিলিস্তিনে নিহতদের অন্তত ১৩ হাজার ‘সন্ত্রাসী’ ছিলেন : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ১৩ হাজার সন্ত্রাসী আছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের আক্রমণ সম্প্রসারিত করা হামাসকে পরাজিত করতে মূল ভূমিকা রাখবে বলেও দাবি করেছেন তিনি।

হামাস তাদের নিহত যোদ্ধাদের যে সংখ্যা ইসরায়েল উপস্থাপন করেছে তা প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধ জয়ের মিথ্যা দাবি করতেই এমনটি বলছে তারা। খবর রয়টার্সের।

প্রতিবেদনটিতে বলা হয়, বিড সংবাদপত্রের দেয়া উদ্ধৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘আমরা জয়ের খুব কাছে আছি। রাফায় সন্ত্রাসীদের ব্যাটেলিয়নগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এটি মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার হবে।’

রাফা থেকে ব্যাপকভাবে বেসামরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি করা ছাড়া শহরটিতে বড় ধরনের আক্রমণ শুরু না করতে নেতানিয়াহুর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহযোগীরা। ইসরায়েলের হামলার মুখে গাজার ২৩ লাখ বাসিন্দার অর্ধেকেরও বেশি এখন রাফায় আশ্রয় নিয়েছে।

গাজায় ইসরায়েলের অভিযান একটি ‘রেড লাইন’ হবে কি না, এমন প্রশ্নে শনিবার বাইডেন বলেছেন, ‘এটি একটি রেড লাইন, তবে আমি কখনোই ইসরায়েলকে ত্যাগ করবো না। ইসরায়েলের প্রতিরক্ষা এখনও সংকটজনক (অবস্থায় আছে) । তাই কোনো রেড লাইন হবে না, (যেখানে) আমি সব অস্ত্র দেয়া বন্ধ করে দেবো আর তাদের নিজেদের রক্ষার জন্য কোনো আয়রন ডোম থাকবে না।’

ইসরায়েলের বাহিনী রাফায় অভিযান চালাবে, এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন, ‘আপনারা জানেন, আমার একটি রেড লাইন আছে। এই রেড লাইন কী আপনারা জানেন, সেটা হচ্ছে ৭ অক্টোবর আর হবে না, আর কখনোই হবে না।’

হামাসের ব্যাটেলিয়নগুলোর তিন চতুর্থাংশ ধ্বংস হয়ে গেছে আর এখন আক্রমণ থামিয়ে দিলে গোষ্ঠীটিকে শুধু পুনর্গঠনের সুযোগ দেয়া হবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930