সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পুতিনকে এরদোগানের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় ভ্লাদিমির পুতিন নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরদোগান সোমবার (১৮ মার্চ) ফোন করে পুতিনকে এ অভিনন্দন জানিয়েছেন বলে নিশ্চিত করে জানায় দেশটির কর্তৃপক্ষ। খবর আনাদোলুর।

শুভেচ্ছা বার্তায় এরদোগান পুতিন পুন:নির্বাচিত হওয়ায় তুরস্ক-রাশিয়া সম্পর্ক সামনের দিনগুলিতে আরও শক্তিশালী হবে বলে অভিমত পোষণ করেন।

এরদোগান আরো বলেন, ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তুরস্ক যে কোনও সহায়ক ভূমিকা গ্রহণ করতে প্রস্তুত।

প্রসঙ্গত, রাশিয়ায় ৩ দিনব্যপী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পুতিন ৮৭ দশমিক ২৮ শতাংশ ভোট পেয়েছে আবারো জয়ী হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930