মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ইসরায়েলি হামলায় ৩৬ সিরীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা শুক্রবার (২৯ মার্চ) জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়। ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন আহত হয়েছেন। তবে স্বাধীনভাবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সংস্থাটি জানিয়েছে, আলেপ্পোর জিবরিন এলাকায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হামলার দুই ঘণ্টা পরও গুদামটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

হামলার বিষয়ে সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানাকে জানিয়েছে, আলেপ্পোর নিকটবর্তী এলাকায় হামলায় অন্তত কয়েক ডজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে ইসরায়েলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ-পূর্বে আথ্রিয়ার দিক থেকে বিমান আক্রমণ শুরু করে। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, শত্রুদের এই হামলায় বেসামরিক ও সামরিক কর্মীসহ অনেকেই নিহত ও আহত হয়েছে।

এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়। গত কয়েক বছর ধরেই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু কখনই তারা এসব হামলার দায় স্বীকার করে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১