শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

যৌতুকের টাকা না পাওয়ায় রামগঞ্জে স্ত্রীকে পাশবিক নির্যাতন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর গ্রামের ছলেমানের ছেলে বেলাল হোসেনের বিরুদ্ধে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত স্ত্রী রাশেদা আক্তার একই গ্রামের খোরশেদ আলমের মেয়ে।

এ ঘটনায় রাশেদা আক্তার বাদি হয়ে স্বামী বেলাল হোসেনের বিরুদ্ধে রামগঞ্জের মোহাম্মদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।

সূত্রে জানা যায়, বেলাল হোসেন দেড় বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের খোরশেদ আলমের মেয়ে রাশেদা আক্তারকে তিন লাখ টাকা দেনমোহরে বিবাহ করেন। নববধূর হাতের মেহেদি শুকানোর পূর্বে নির্যাতনের শিকার হন রাশেদা আক্তার। বিয়ের মাস খানেক পরেই রাশেদার কাছ থেকে বিদেশ যাওয়ার খরচ বাবদ দুই লাখ টাকা দাবি করেন বেলাল হোসেন।

মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে রাশেদার বাবা খোরশেদ আলম সম্পত্তি বিক্রি করে বেলালকে নগদ ১ লাখ টাকা দেন। ওই টাকায় বেলাল বিদেশ না গিয়ে মাদকাসক্তদের সাথে সখ্যতা করে খরচ করে ফেলে। চলতি বছরের জানুয়ারী মাসে বেলাল হোসেন লামচর বাজারে ব্যবসা করবে বলে স্ত্রীর কাছে আবারও ৫০ হাজার টাকা দাবি করে। পরে টাকা না দেওয়ায় মারধর করে রাশেদাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়।

রাশেদার বাবা সৌদি প্রবাসি বিদেশ থেকে বেলাল হোসেনকে ওই টাকা দিলে ফের রাশেদাকে বাড়ি নিয়ে যায় বেলাল হোসেন। বাবার দেওয়া যৌতুকের টাকা দিয়ে বিদেশ ও ব্যবসা প্রতিষ্ঠান না করে স্থানীয় বখাটে ও মাদকাসক্তদের সাথে সখ্যতা করে রাতের আধারে রাশেদাকে বেদম প্রহার করতে থাকে বেলাল।

গ্রাম্য মাতাব্বর আবুল খায়ের ভূঁইয়া জানান, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ থাকলেও পুলিশের আদেশে ঘটনা নিরসনের চেষ্টা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১