সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কাশেম চৌধুরী পালপাড়া ডি এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

আবুল কাশেম চৌধুরী লক্ষ্মীপুর সদরের পালপাড়া ডি এম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে ম্যানেজিং কমিটির এক সভায় সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্য মো. শাহজাহান সভাপতি হিসেবে আবুল কাশেম চৌধুরীর নাম প্রস্তাব করলে উপস্থিত সকল সদস্য তা সমর্থন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তাফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় সভাপতিত্ব করেন, নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রিজাইডিং অফিসার জেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন সোহেল।

আবুল কাশেম চৌধুরী স্থানীয় উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এরআগে গত ১৬ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাচিত হন। তারা হলেন- আবু ছায়েদ, আব্দুর রহিম, সাইফুল্লাহ খোকন, মো. শাহজাহান ও মহিলা সদস্য শাহিন আক্তার।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930