সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের আরো ৫ বিজিপি সদস্য

আকাশবার্তা ডেস্ক :
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে নাফনদী পার হয়ে কক্সবাজার টেকনাফে পালিয়ে আশ্রয় নিলো দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৫ জন সদস্য।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় বিজিপি সদস্যরা নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরে যান, সেখান থেকে টেকনাফের সাবরাং উপকূলে পৌঁছালে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ সময় বিজিপি সদস্যরা আত্মসমর্পণের কথা তুলে ধরে আশ্রয় চান। বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়ে যান।

বিজিপির পাঁচ সদস্য আশ্রয় নেয়ার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সবাইকে বিজিবির হেফাজতে নেয়া হয়েছে। সবার (বিজিপি) নাম-ঠিকানাসহ পরিচয় শনাক্তের কাজ চলছে।

এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

সাবরাং ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিজিপির ৫ জন সদস্য একটি নৌকা নিয়ে সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় আসেন। সদস্যদের হাতে ছিল ভারী অস্ত্র ও গোলাবারুদ। পরনে ছিল উর্দি-প্যান্ট। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নৌকাসহ বিজিপি সদস্যদের ঘিরে ফেলেন। এ সময় বিজিপি সদস্যরা হাত তুলে আত্মসমর্পণের ইচ্ছা এবং আশ্রয়ের কথা জানালে বিজিবি সদস্যরা সবাইকে নিরস্ত্র করে ক্যাম্পে নিয়ে যান। বিকেলে পাঁচ বিজিপি সদস্যকে প্রায় ২০ কিলোমিটার দূরে হ্নীলা উচ্চবিদ্যালয়ে পাঠানো হয়।

সীমান্তের একাধিক সূত্র জানায়, গত শনিবার তিন দফায় নাফ নদী অতিক্রম করে টেকনাফে আশ্রয় নেন বিজিপির ৪০ জন সদস্য। পরের দিন রবিবার আশ্রয় নেন বিজিপির আরও ৮৮ জন। সব মিলিয়ে ১২৮ জনকে হ্নীলা উচ্চবিদ্যালয়ে রাখা হয়। গত রবিবার থেকে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০