সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞায় খুশির কিছু নেই

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজের ওপর নিষেধাজ্ঞায় খুশির কিছু নেই। এর আগে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটা বিভ্রান্তিকর। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। কেউ গণতন্ত্র উদ্ধার করে দিবে না।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর ডিআরইউতে শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী আকণ্ঠ দুর্নীতি করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। রিজার্ভ শেষ করে দিয়েছে। রিজার্ভ তলানিতে এসে পৌঁছেছে। বাংলাদেশের ব্যাংকের দুর্নীতির তথ্য তুলে ধরার কারণে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। ব্যাংকগুলোর এমন খারাপ অবস্থা যে মার্জ করেও তা ঠিক করা যাচ্ছে না। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, ১৫ বছরে ব্যাপক অপকর্মে জনসমর্থন হারিয়েছে আওয়ামী লীগ। তাই, সুষ্ঠু নির্বাচন দিতে তাতের এত ভয়। তার অভিযোগ, মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারের দুর্নীতি বাড়ছে। সব নিয়ম হয় দুর্নীতিবাজদের জন্য।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কখনো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। কে কী বলল, কে কী করল সেদিকে নজর না দিয়ে নিজেদের গণতন্ত্র, নিজেরা উদ্ধার করতে হবে। এ সময় আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার প্রত্যয় ব্যক্ত করেন এ বিএনপি নেতা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930