সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রাইসির মৃত্যুতে ইরানে সব বিয়ে স্থগিত

এক্সক্লুসিভ ডেস্ক :

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি সম্মান জানিয়ে ইরানে সব ধরনের বিয়ে স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ মে) ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা জানায়, যতদিন শোক চলবে ততদিন ইরানের সবগুলো কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সব বিয়েও স্থগিত থাকবে।

দেশটির সংবাদমাধ্যমে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানের প্রতি সম্মান জানাতে সিনেমাসহ সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে কনসার্টও। সবমিলিয়ে সাতদিন এসব কর্মকাণ্ড বন্ধ থাকবে।

গত রবিবার প্রেসিডেন্ট রাইসির আকস্মিক মৃত্যুর পর দেশটিতে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এছাড়া দেশটিতে সব জাদুঘর, খেলাধুলার সব ধরনের প্রতিযোগিতাও স্থগিত করা হয়েছে।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজার এ নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, বৃদ্ধ খামেনি লাঠিতে ভর করে হাসিমুখে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমবেত সবাইকে নিয়ে জানাজার নামাজ পড়েন।

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ যে ৯ জন এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সবার জানাজাই বুধবার পড়িয়েছেন খামেনি। রাইসির জানাজায় কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন। যার মধ্যে অসংখ্য নারীও ছিলেন। নারী ও পুরুষ উভয়ই কালো কাপড় পড়ে এসেছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930