শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

‘ইসরায়েলের অস্তিত্ব থাকবে না একদিন’

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব মানচিত্রে একদিন ইসরায়েল নামে কোনো দেশ থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নেতা মো. আয়াতুল্লাহ আলী খামেনি।

বুধবার (২২ মে) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে তেহরান সফরে যাওয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন- হামাসের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের সময় খামেনি এ কথা বলেন। খবর টাইম অব ইসরায়েলের।

তিনি আরো বলেন, একদিন জায়োনিস্টরা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তখন শুধু টিকে থাকবে ফিলিস্তিন। এ সময় হামাস পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেন, আল্লাহ চাইলে সেই দিনটি আমরাও দেখে যেতে পারি।

এ সময় খামেনি বলেন, খোদ যুক্তরাস্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আজ ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফেটে পড়েছেন। বিশ্ববাসী আজ ইসরায়েলকে গণহত্যার অভিযোগে ধিক্কার জানাচ্ছে। একদিন জাপানেও ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ হতে পারে।

তেহরানে ইসমাইল হানিয়ার সঙ্গে লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা- হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাশেম ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতিনিধিদেরও বৈঠক হয়েছে।

রাইসির জানাজায় শরিক হয়ে ইসমাইল হানিয়া বলেন, আমি আজ আপনাদের সামনে ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি। রাইসির মৃত্যুতে সবার মতো ফিলিস্তিনিরাও গভীর শোকাহত।

এ সময় চিৎকার করে ইসমাইল হানিয়া বলতে থাকেন. ইসরায়েল নিপাত যাক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইরান সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১