শুধু বেনজির আর আজিজ নয় এই রকম অসংখ্য গডফাদার তৈরি করছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (০১ জুন) শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম সরকারে প্রশ্ন করে বলেন, বেনজির ৬০ কোটি টাকার অর্থ হাতিয়ে নিয়েছেন। বলা হয়েছে তার সবকিছু সরকার ফ্রিজ করবে। এবং তার বিষয়ে তদন্ত করবে দুদক। কিন্তু বেনজির কীভাবে ৪ তারিখ দেশ থেকে সপরিবার নিয়ে পালিয়ে গেছে। সরকারের সহযোগিতায় বেনজির দেশ ছেড়েছেন। শুধু বেনজির আর আজিজ নয় অসংখ্য বেনজির আর আজিজ তৈরি করেছে আওয়ামী লীগ সরকার । তারা বলেছেন অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু তা উল্টো চিত্র দেখা যায় আজকে বাংলাদেশের লুটের রাজ্য পরিণত করেছে।
এসময় মহাসচিব আরও বলেন, এদেশের সংকট মুহূর্তে জিয়াউর রহমানের অবদান ছিল। ১৯৯৭১ এবং ৭৫ সালে জিয়াউর রহমানের অবদান এদেশের মানুষ ভুলবে না। আমাদের সবার জিয়াউর রহমানের আদর্শের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।
ডাঃ এজেড এম জাহিদ হাসান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দিলারা বেগম ড. তাজিমেরী ইসলাম, আ.ফ.ম ইউসুফ হায়দার চৌধুরীর সঞ্চালনায় ছিলেন সাংবাদিক কাদের গনি।