মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক :
মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে মুসলিমপ্রধান দেশটিতে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না। মালদ্বীপের এই সিদ্ধান্তের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এবং সেইসঙ্গে অন্যান্য দেশের নাগরিকদের মালদ্বীপ সফর এড়ানোর সুপারিশ করেছে। ইসরায়েল একইসঙ্গে মালদ্বীপ ত্যাগ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা সেখানে বিপদে পড়লে তাদের সহায়তা করা কঠিন হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক মুখপাত্র রবিবার (২ জুন) এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।’ তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বা কবে শেষ হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই মুখপাত্র। এছাড়াও প্রেসিডেন্ট মুইজ্জু ‘ফিলিস্তিনের সঙ্গে সংহতিতে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও ঘোষণা করেছেন।

২০২৩ সালে প্রায় ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন, যা মোট পর্যটকের ০.৬ শতাংশ। দেশটির সরকারি তথ্যে আরো দেখা গেছে, চলতি বছরের প্রথম চার মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা ৫২৮-এ নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৮ শতাংশ কম।

মালদ্বীপের বিরোধী দল ও সরকারি দলের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের নিদর্শন হিসেবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজ্জুকে চাপ দিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার।

মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত করার পর সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টা ব্যর্থ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১