সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামগঞ্জে চাল মজুদকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌরশহরস্থ সোনাপুর বাজারে মেসার্স সাহাদাত এন্ড ব্রাদার্সের ৫টি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, উপজেলার বাজারগুলোতে চালের মূল্য নিয়ন্ত্রণ রাখতে পৌরশহরস্থ সোনাপুর বাজারের চাল আড়তদারদের ৫টি গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় গোডাউনে ২’শ ৫০ মেট্রিক টন চাল মজুদ পাওয়া যায়।

গুদামের মালিক সাহাদাত হোসেন জানান, ৫টি গুদামে ৩’শ মেট্রিকটন চাল মজুদ রাখার আইন রয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তার ৫টি গুদামে ২’শ ৫০ মেট্রিকটন চাল দেখতে পায়। তিনি জানান, উপজেলা ছাড়াও পার্শ্ববতী চাটখিল, শাহরাস্থি, ফরিদগঞ্জ, রায়পুর উপজেলার একাংশ তার গুদাম থেকে চাল পাইকারী বিক্রয় করা হয়।

গুদামে জেলা প্রশাসক কার্যালয়ের বৈধ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গুদামের মালিকের ৩ হাজার টাকা জরিমানা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930