সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

অটোরিকশায় গাঁজা : হাইওয়ে পুলিশের হাতে আটক কারবারি

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের কেন্দুরবাগ বাজার এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম নূর মোহাম্মদ (৫৫)। তিনি নোয়াখালীর সুধারাম থানার পূর্ব মাইশ্চরা গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ কেন্দুরবাগ এলাকার ক্বারিগো রাস্তার মাথায় অবস্থান নেয়। এসময় চৌমুহনীর চৌরাস্তা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা প্লাস্টিকের বস্তাভর্তি গাঁজাসহ (মাদকদ্রব্য) চন্দ্রগঞ্জ এলাকার দিকে যাচ্ছিল।

এসময় হাইওয়ে পুলিশ ওই অটোরিকশা চালককে গতিরোধ করার সংকেত দিলে চালক নূর মোহাম্মদ দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

এসময় তার অটোরিকশা তল্লাশি চালিয়ে একটি বস্তাভর্তি অবস্থায় স্কচটেপ মোড়ানো ২টি প্যাকেটে ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ চালক নূর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, আটক নূর মোহাম্মদ একজন চিহ্নিত মাদক কারবারি। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031