শুক্রবার ৫ই জুন, ২০২৬ ইং ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আবারো দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

আগামী ২১ জুন দ্বিপক্ষীয় সফরে দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ফের দেশটিতে যাচ্ছেন সরকারপ্রধান।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন তিনি। দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দিল্লি সফরের সময় শেখ হাসিনা নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে, বৈঠকে দুই শীর্ষ নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু তুলে ধরার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা মসনদে বসার পর প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লি নাকি বেইজিং হবে, তা নিয়ে নানা আলোচনা ছিল। এ আলোচনার মধ্যে ভারতের নির্বাচন চলাকালীন গত মে মাসে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রীর হাতে দিল্লি সফর করার আমন্ত্রণপত্র তুলে দেন। নির্বাচনের মাঝপথে নতুন সরকার নিশ্চিত না হওয়ার আগে বিদেশি কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর ঘটনা বিরল। হয়তো শেখ হাসিনা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০