শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বাংলাদেশে রেলপথ ছাড়াও সড়কপথ সংযোগ স্থাপন করবে ভারত

আকাশবার্তা ডেস্ক :

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর থেকে হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথেও সংযোগ স্থাপনের দুই দেশের সরকারের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ভারতের রাজশাহী বিভাগীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায়।

রবিবার (৩০ জুন) দুপুরে চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রেলপথ পরিদর্শনের সময় এসব জানান তিনি।

এসময় তিনি বলেন, চিলাহাটি স্থলবন্দর হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্ধুপ্রতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়ক পথ স্থাপন করতে চায় ভারত সরকার। এতে বদলে যাবে আঞ্চলিক আর্থ সামাজিক উন্নয়নের চিত্র।

ভারতীয় সহকারী হাইকমিশনার সড়ক পথে চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি-হলদিবাড়ী জিরো পয়ন্টে রেল সংযোগ স্থাপনার পাশাপাশি ভারতের সঙ্গে সড়ক (স্থলপথ) সংযোগের স্থান পরিদর্শন করেন।

স্থানীয়রা বলেন, চিলাহাটি স্থল বন্দর চালু হলে চিকিৎসা সেবাসহ ব্যবসা-বাণিজ্যে সুফল আসবে। এই এলাকার মানুষের দাবি দুই দেশের রেলপথের পাশাপাশি সড়ক পথ স্থাপনের ।

এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী চেম্বারের সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, জেলা ড্রাগ এসোসিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, ডোমার থানার অফিসার ইনচার্জ মহসিন আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ নেছার উদ্দিন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১