মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

যেভাবে গুলি করা হয় ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক :

নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর একজন পুরুষ হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। ট্রাম্প বলেছেন গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট চামড়া ঘেঁষে চলে গেছে।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ হামলায় অন্য এক ব্যক্তি নিহত হয়েছে এবং দুজন গুরুতর আহত হয়েছে।পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পের ওপর ‘দৃশ্যত এ প্রাণঘাতী হামলার’ চেষ্টা হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, তিনি সমাবেশে বাইরে ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট কী বলছিলেন সেটিই কেবল শুনতে পারছিলেন। তখনি ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে। আমরা লক্ষ্য করি যে আমাদের পাশের ভবনের ছাদে অগ্রসর হচ্ছে, ৫০ ফুট দূরে ছিল আমাদের। তার কাছে একটা রাইফেল ছিল, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে একটা রাইফেল ছিল।

ওই প্রত্যক্ষদর্শী আরো বলেন, আমি ভাবছিলাম ট্রাম্প কেন এখনো বক্তব্য দিয়েই যাচ্ছেন। তাকে কেন স্টেজ থেকে নামানো হচ্ছে না। তার দিকে দৃষ্টি দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম। এরপর পাঁচটি গুলির শব্দ। তবে বিবিসি প্রত্যক্ষদর্শীর এই বর্ণনা পুরোপুরি যাচাই করে দেখতে পারেনি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই হামলার শিকার হন তিনি। হামলার সময় সমাবেশে প্রথম সারির আসনে থাকা রিপাবলিকান সিনেটের প্রার্থী ডেভ ম্যাককরমি জানিয়েছেন, তিনি ট্রাম্পের ওপর হামলার ঘটনা দেখেছেন। তার পেছনে একজন গুরুতর আহত হয়েছেন বলে মনে হচ্ছে।

এক ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিলো। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে নির্বাচনী সমাবেশে হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানিয়েছেন তিনি। হামলার পর দেয়া প্রথম প্রতিক্রিয়ায় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প।

গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলে ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এ ধরণের সহিংসতার কোন জায়গা আমেরিকায় নেই। এটা জঘন্য, জঘন্য। আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সব তথ্য আছে। বাইডেন বলেছেন, পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনা আমি অবহিত হয়েছি।

তিনি নিরাপদ ও ভালো আছেন শুনে আমি কৃতজ্ঞ। আমি তার এবং তার পরিবার ও সমাবেশে যারা ছিলেন তাদের সবার জন্য প্রার্থনা করছি। তার নিরাপত্তা নিশ্চিত করায় জিল ও আমি সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১