শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কোপার ফাইনালে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা

এক্সক্লুসিভ ডেস্ক :

আর একটি ম্যাচের অপেক্ষা। এরপরই পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। মেগা ফাইনালে কলম্বিয়া-আর্জেন্টিনা লড়াই দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। শুধু ফাইনাল নয় থাকছে আরও একটি চমক। দর্শকদের চাঙা রাখতে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

আগামীকাল সোমবার (১৫ জুলা) ভোরে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এই ম্যাচের মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে শাকিরাকে। কনসার্টের আয়োজনের জন্য হাফ টাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এ টুর্নামেন্টে পারফর্ম করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এই আয়োজন নিয়ে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গোজ বলেছেন, ‘শাকিরা দক্ষিণ আফ্রিকান দুর্দান্ত এক সঙ্গীত তারকা, যার খ্যাতি রয়েছে পুরো বিশ্বে। বিশ্বের প্রতিটি প্রান্তে তার গান গাওয়া হয়, নাচেও ব্যবহৃত হয় তাল মিলিয়ে। এমন শিল্প কোনো সীমানায় আবদ্ধ থাকে না, আন্দোলিত করে মিলিয়ন মানুষকে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার ২০২৪ আসরে তার এমন উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের সুস্থ আবেগ ও এর মাধ্যমে ঐক্যের বার্তা দেবে।’

ওয়াকা ওয়াকার ছন্দে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে ঝড় তুলেছিলেন শাকিরা। তার সঙ্গে স্পেনের ফুটবলার পিকের প্রেম, বিয়ে ছিল রূপকথার মতো। তবে পরে সেই সম্পর্কের ছন্দপতন হয়। যদিও ফুটবল মাঠে শাকিরার আকর্ষণ কমেনি। বরং কোপা ফাইনাল আরও হাইভোল্টেজ হয়ে উঠেছে শাকিরার জন্যই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১