শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে এসএসএস

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ১২০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সদর উপজেলার চররুহিতা ইউনিয়নসহ কয়েকটি গ্রামে এনজিও সংস্থা এসএসএস এর উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ১ কেজি, গ্যাসলাইট ১টা, মোমবাতি ৬টা, স্যালাইন ৩ প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম এবং খেজুর ২৫০ গ্রাম।

ঘরে মেঝেতে পানি উঠে গেছে স্বামীহারা মন্তাজের নেছার (৭০)। তাকে দেয়া ত্রাণ পেয়ে খুশি তিনি। তিনি বলেন, আজ ১৫ দিনের মতো পানিবন্দি অবস্থায় রয়েছি। কেউ ত্রাণ নিয়ে আসে নাই। আজই প্রথম ত্রাণ পেলাম। এগুলো দিয়ে যা কয়দিন যায় যাবে। পরে আল্লাহ যদি কোন ব্যবস্থা করেন।

এসএসএস লক্ষ্মীপুর অঞ্চলের প্রধান হারুনুর রশিদ বলেন, যেসব দূর্গম এলাকায় এখনো কোন ত্রাণ পৌঁছায়নি। সেসব এলাকায় এসএসএস ত্রাণ পৌঁছে দেয়ার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় আজ ১২০০ বন্যার্ত পরিবারের ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১