রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নির্ণয় এবং অনুসরণ করার চেষ্টা করবেন তারা।

শুক্রবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জয়শঙ্কর জানান, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো-খারাপ উভয় সম্পর্ক চলে আসছে। এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করাটাই ভারতের জন্য স্বাভাবিক। তবে সঙ্গে তিনি মন্তব্য করেন, এটি স্বীকার করতে হবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন বিঘ্নকারী হতে পারে।

জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমাদের সম্পর্ক উঠানামা করেছে। আর এটি খুবই স্বাভাবিক যে আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করব। কিন্তু আমাদের সঙ্গে স্বীকার করতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। আর এটি বিঘ্নকারী হতে পারে। স্পষ্টভাবে আমাদের এখানে পারস্পরিক স্বার্থকে দেখতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১