ইমরান হোসেন, প্রতিবেদক :
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে দায়েরকৃত সব মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। অবিলম্বে শেখ হাসিনাসহ তার সকল দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে। মিউমিউ করে স্বৈরাচার শেখ হাসিনার বিচার কাজ করলে হবে না। কচ্ছপ গতিতে শেখ হাসিনার দোসরদের বিচার কাজ হচ্ছে বলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন এ্যানি। তিনি দাবি করেন, আগামী ২/৩ মাসের মধ্যে বিএনপির বিরুদ্ধে করা সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এ্যানি চৌধুরী আরো বলেন, শেখ হাসিনা দেশের টাকা লুট করে দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছে। আর দেশে তার লুটপাটের সহযোগিরা বসে প্রপাগান্ডা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সারাদেশে হিন্দুদের পূর্জা মন্ডপ পাহারা দিচ্ছে। যাতে ষড়যন্ত্রকারীরা কোন ষড়যন্ত্র করতে না পারে। লক্ষ্মীপুরসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে পূজা পালন করছে।
পূর্জামন্ডপে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সাথে ছিলেন- জেলা বিএনপির সদস্য নিজাম ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান এম ইউসুফ ভূঁইয়া, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযুদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মেদ, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর খাঁন, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রায়হান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদ, সদস্য সচিব নাজমুল হাসান কাউচার, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব মুন্না রিপন প্রমূখ।
এসময় সার্বজনিন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির কর্মকার আগত অতিথিদের স্বাগত জানান।