সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জে আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার বিকেলে হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার (ওসি তদন্ত) মো. এমদাদুল হক, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান মো. সামছুল আলম বাবুল পাটওয়ারী, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ নুরুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। চন্দ্রগঞ্জ থানা এলাকার মোট ১৬টি দল কাবাডি খেলায় অংশগ্রহণ করবে।

উদ্বোধনী দিনে ৮টি দল খেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে দিঘলী, মান্দারী, দত্তপাড়া ও হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।

এ দিকে খেলায় ৫৫ কেজি ওজনের খেলোয়ার অংশগ্রহণ করার নিয়ম থাকলেও কোন কোন স্কুলের পক্ষ থেকে সর্বোচ্চ ৭৫ কেজি ওজনের খেলোয়াড়ও খেলায় অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930